| বঙ্গাব্দ
ad728
ad728

আশুগঞ্জে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু, ৪ দিন পরও পলাতক অভিযুক্ত

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 05-11-2026 ইং
  • 123 বার পঠিত
আশুগঞ্জে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু, ৪ দিন পরও পলাতক অভিযুক্ত
ছবির ক্যাপশন: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আগুনে দগ্ধ হয়ে চার দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন গৃহবধূ ইখতারা সরকার।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হওয়ার চার দিন পর ইখতারা সরকার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত স্বামী জাহাঙ্গীর আলম ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

নিহতের পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জেরে জাহাঙ্গীর আলম তাঁর স্ত্রী ইখতারা সরকারের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে তিনি গুরুতর দগ্ধ হন।

পরে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার চার দিন পর বুধবার সকালে তাঁর মৃত্যু হয়।

এদিকে, ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী জাহাঙ্গীর আলম পলাতক রয়েছেন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

নিহতের পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর