| বঙ্গাব্দ
ad728
ad728

চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়ল কোমো, লঁসকে ৯-১ গোলে বিধ্বস্ত

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 05-11-2026 ইং
  • 328 বার পঠিত
চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়ল কোমো, লঁসকে ৯-১ গোলে বিধ্বস্ত
ছবির ক্যাপশন: লঁসকে ৯-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে কোমো।

চ্যাম্পিয়ন্স লিগে রীতিমতো গোল উৎসব করেছে ইতালিয়ান ক্লাব কোমো। ফ্রান্সের মাটিতে স্বাগতিক লঁসকে ৯-১ গোলে উড়িয়ে দিয়ে ইতিহাস গড়েছে দলটি। এই জয়ে প্রতিযোগিতার ইতিহাসে অ্যাওয়ে ম্যাচে প্রথমবারের মতো ৯ গোল করার কীর্তি গড়েছে কোমো। পাশাপাশি এক ম্যাচে সর্বোচ্চ আট গোলের ব্যবধানে জয়ের রেকর্ডেও ভাগ বসিয়েছে তারা।

বুধবার লঁসের মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করে কোমো। স্প্যানিশ কোচ সেস ফাব্রেগাসের অধীনে দুর্দান্ত ফুটবল উপহার দেয় ইতালিয়ান দলটি। ম্যাচে কোমোর জয়ের অন্যতম নায়ক ছিলেন নিকো পাজ।

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এর আগে সর্বোচ্চ আট গোলের ব্যবধানে জয়ের রেকর্ড গড়েছিল লিভারপুল ও রিয়াল মাদ্রিদ। ২০০৭ সালের ৬ নভেম্বর বেসিকতাসকে ৮-০ গোলে হারিয়েছিল লিভারপুল। পরে ২০১৫ সালের ৮ ডিসেম্বর সুইডিশ ক্লাব মালমোকে একই ব্যবধানে হারিয়ে সেই রেকর্ডে ভাগ বসায় রিয়াল মাদ্রিদ।

এবার সেই রেকর্ডে ভাগ বসাল কোমো। তবে অ্যাওয়ে ম্যাচে ৯ গোল করার কৃতিত্ব এককভাবে নিজেদের করে নিয়েছে ইতালিয়ান ক্লাবটি।

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এক ম্যাচে ৯ গোল করা দ্বিতীয় দলও এখন কোমো। এর আগে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর দিনামো জাগরেবকে ৯-২ গোলে হারিয়েছিল জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। তবে প্রতিপক্ষের মাঠে ৯ গোল করার কীর্তি ছিল না কোনো দলের।

লঁসের বিপক্ষে ম্যাচটি চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলের ম্যাচগুলোর তালিকাতেও জায়গা করে নিয়েছে। দুই দল মিলে করেছে ১০ গোল। প্রতিযোগিতার ইতিহাসে এর আগে মাত্র চারটি ম্যাচে ১০ বা তার বেশি গোল হয়েছিল।

২০১৬ সালের নভেম্বরে লেগিয়া ওয়ারশকে ৮-৪ গোলে হারিয়েছিল বরুসিয়া ডর্টমুন্ড। ১২ গোলের সেই ম্যাচটি এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলের ম্যাচ। এ ছাড়া ২০২০ সালের ১৪ আগস্ট বার্সেলোনাকে ৮-২ গোলে হারিয়ে আলোচনায় এসেছিল বায়ার্ন মিউনিখ।

এই জয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগে চার ম্যাচ শেষে কোমোর পয়েন্ট দাঁড়িয়েছে ৯। পয়েন্ট তালিকায় দলটির অবস্থান চতুর্থ। ১২ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ ও পিএসজি। ১০ পয়েন্ট নিয়ে তাদের পরেই অবস্থান আর্সেনালের।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর