শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় আয়োজক প্রতিষ্ঠানের এক সদস্য বিষয়টি নিশ্চিত করে জানান, সাংবাদিকদের অনুরোধেই পরীমনিকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
এর আগে গত ৬ নভেম্বর পরীমনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে চট্টগ্রামের CFVA-এর অনুষ্ঠানের একটি পোস্টার শেয়ার করেন। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’
পরীমনির অনুষ্ঠানে অংশ নেওয়ার খবর ছড়িয়ে পড়লে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে কয়েকটি সাংবাদিক সংগঠন অনুষ্ঠান বয়কট ও প্রতিহতের ঘোষণা দেয়। পরে সাংবাদিকদের প্রতিবাদের মুখে পরীমনিকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন আয়োজকরা।
এর আগে গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের সঙ্গে পরীমনির বাগ্বিতণ্ডার ঘটনা ঘটে। এ সময় ওই সাংবাদিককে গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে পরীমনি ও তার দেহরক্ষীদের বিরুদ্ধে।
পরীমনি ও তার দেহরক্ষীদের দাবি, ওই সাংবাদিক পরীমনির গায়ে হাত দিয়েছিলেন। অন্যদিকে ওই সাংবাদিকের অভিযোগ, লিফটে ওঠার সময় তাকে ভিডিও করতে দেখে পরীমনি তার ফোন কেড়ে নেন। এ সময় তার ট্রাইপডও ভেঙে ফেলা হয়। পরে পরীমনির কাছ থেকে নিজের ফোন ফিরিয়ে নেওয়ার কথা গণমাধ্যমকে জানান ওই সাংবাদিক।
এ ঘটনায় আদালত প্রাঙ্গণে উপস্থিত সুজন চন্দ্র মনি দাস নামে এক বিচারপ্রার্থীও আহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, সাংবাদিকদের ছবি তোলা ও ভিডিও ধারণকে কেন্দ্র করে পরীমনির দেহরক্ষীদের সঙ্গে ধাক্কাধাক্কির সময় তার মাথা ফেটে যায়।
এদিকে ২৮ নভেম্বরের CFVA অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে পরীমনিকে বাদ দেওয়ার সিদ্ধান্তের কথা নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি আয়োজক প্রতিষ্ঠান।
| ফজর | ৪:৩৮ - ৫:৫৩ ভোর |
|---|---|
| যোহর | ১১:৩৮- ২:৫২ দুপুর |
| আছর | ২:৫৩ - ৫:১৮ বিকাল |
| মাগরিব | ৫:১৯-৬:৩৪ সন্ধ্যা |
| এশা | ৬:৩৫-৪:৩৭ রাত |
| জুম্মা | ১১:৩৮-২:৫২ দুপুর |