ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে সরকার সম্পূর্ণ আইনগত ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
রোববার (৮ নভেম্বর) সকালে রাজধানীতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’ শীর্ষক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে আইনি লড়াই হবে কি না—এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ যথাযথ আইনি প্রক্রিয়ায় নেওয়া হচ্ছে। সরকারের অবস্থানে আবেগের কোনো স্থান নেই; রাষ্ট্রীয় আইন যথাযথভাবে প্রয়োগ করাই মূল লক্ষ্য।
ভারতের আদালতের বিষয়টি তাদের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে তিনি বলেন, দ্বিপক্ষীয় বন্দিবিনিময় চুক্তির আওতায় ইতিমধ্যে ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে। ভারত হস্তান্তর করলে বাংলাদেশের আইন অনুযায়ী পরবর্তী বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
ভারত শেখ হাসিনাকে ‘রাষ্ট্রীয় অতিথি’ হিসেবে বিবেচনা করছে—এমন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, অন্য দেশের বক্তব্যে বাংলাদেশের আইনি অবস্থান পরিবর্তন হবে না। বাংলাদেশের আদালতে বিচারিক প্রক্রিয়ায় ঘোষিত রায় অনুযায়ী শেখ হাসিনার পরিচয় নির্ধারিত হবে।
অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
| ফজর | ৪:৩৮ - ৫:৫৩ ভোর |
|---|---|
| যোহর | ১১:৩৮- ২:৫২ দুপুর |
| আছর | ২:৫৩ - ৫:১৮ বিকাল |
| মাগরিব | ৫:১৯-৬:৩৪ সন্ধ্যা |
| এশা | ৬:৩৫-৪:৩৭ রাত |
| জুম্মা | ১১:৩৮-২:৫২ দুপুর |