| বঙ্গাব্দ
ad728
ad728

টেকনাফে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা, রোহিঙ্গাসহ উদ্ধার ৯ জন

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 08-11-2026 ইং
  • 1877 বার পঠিত
টেকনাফে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা, রোহিঙ্গাসহ উদ্ধার ৯ জন
ছবির ক্যাপশন: টেকনাফের দক্ষিণ লম্বরীঘাট এলাকা থেকে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টাকালে ৯ জনকে উদ্ধার করেছে বিজিবি।

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচারের চেষ্টাকালে রোহিঙ্গাসহ ৯ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৮ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী।

বিজিবি অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (৭ নভেম্বর) বিকেলে জানা যায়, টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির সী-বীচ বিওপির দায়িত্বপূর্ণ দক্ষিণ লম্বরীঘাট এলাকা দিয়ে কয়েকজনকে জোরপূর্বক সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে।

এ তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা ওই এলাকায় তৎপরতা চালিয়ে রোহিঙ্গাসহ ৯ জনকে উদ্ধার করেন।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন—আমির হোসেন (৪৫), মো. জীবন (১৯), জান্নাত আরা (১৭), আব্দুল খালেক (২৯), ফয়সল করিম (১৬), আরিফুল ইসলাম (২১), নুরুল ইসলাম (২২), আহমদ নবী (২৩) ও জাহিদ আলম (১৮)।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং বাকিরা কক্সবাজারের বিভিন্ন এলাকার বলে জানা গেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর