চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় পণ্যবাহী পিকআপ ভ্যানের চাপায় মো. দানু (৭৬) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শুকলাল হাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. দানু উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকার বাসিন্দা। তবে তিনি দীর্ঘদিন ধরে একই ইউনিয়নের ভায়েরখীল এলাকায় লোকমানের বাড়িতে বসবাস করতেন।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রাতে মহাসড়ক পারাপারের সময় চট্টগ্রামমুখী লেনে দ্রুতগতিতে আসা একটি পণ্যবাহী পিকআপ ভ্যানের নিচে চাপা পড়েন ওই বৃদ্ধ। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বারআউলিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান খাদিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
| ফজর | ৪:৩৮ - ৫:৫৩ ভোর |
|---|---|
| যোহর | ১১:৩৮- ২:৫২ দুপুর |
| আছর | ২:৫৩ - ৫:১৮ বিকাল |
| মাগরিব | ৫:১৯-৬:৩৪ সন্ধ্যা |
| এশা | ৬:৩৫-৪:৩৭ রাত |
| জুম্মা | ১১:৩৮-২:৫২ দুপুর |