| বঙ্গাব্দ
ad728
ad728

সড়ক নির্মাণে বাধা, জেলা প্রশাসকের দ্বারস্থ হলেন এলাকাবাসী

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইম : 22-10-2025 ইং
  • 192015 বার পঠিত
সড়ক নির্মাণে বাধা, জেলা প্রশাসকের দ্বারস্থ হলেন এলাকাবাসী
ছবির ক্যাপশন: সড়কের জায়গা উদ্ধারের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে এলাকাবাসী

‎সীতাকুণ্ড প্রতিনিধি ঃ সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাট এলাকায় অবস্থিত আগার বাড়ি সড়ক। এই সড়কের অধিকাংশ জায়গা সড়কের পাশে বসতিরা দখল করে স্থাপনা নির্মাণ করে রেখেছে। 

যার কারণে বর্ষাকালসহ চলাচলের দুর্ভোগ পোহাতে হতহয় এলাকাবাসীকে। ২০২৫ সালের মার্চ মাসে সরকার উক্ত রাস্তার উন্নয়ন ও সংস্কারের জন্য একটি বাজেট অনুমোদন প্রদান করে। 

এলাকার দুর্ভোগ লাগোবে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে রাস্তা দখলমুক্ত করার উদ্যোগ গ্রহণ করে, যার ফলে অনেকেই স্বেচ্ছায় দখলকৃত রাস্তার অংশ ছেড়ে দিয়েছে । কিন্তু কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সড়কের দখলকৃত জায়গা ছাড়তে নারাজ ও এলাকাবাসীকে বিভিন্ন ধরনের হয়রানি করে বাঁধা প্রদান করছেন সড়ক নির্মাণে। 

দাখলবাজ প্রভাবশালীরা হলেন,বিবি রহিমা,মোস্তাকিম,মুসলিম।

‎মঙ্গলবার দুপুরে দখলকৃত সড়কের জায়গা উদ্ধারের জন্য এলাকাবাসীর উদ্যোগে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন এলাকাবাসী। 

এই সময় উপস্থিত ছিলেন, ভাটিয়ারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার, মাহাবুব আলম, কুতুবউদ্দিন শিবলী, খোরশেদ আলম, জমির উদ্দীন,শেখ সাহাব উদ্দীন প্রমূখ। এ সময় নুরুল আনোয়ার চেয়ারম্যান বলেন, এলাকাবাসীর দুর্ভোগ লাগোবে সড়কটি নির্মাণের বিশাল একটি বরাদ্দ এসেছে।  

কিন্তু কয়জন দুষ্কৃতিকারী সড়কের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করে রেখেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা জেলা প্রশাসকের ধারস্থ হয়েছি।

‎এই বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন বলেন, সড়কটি পরিমাপ করা হয়েছে। সড়কের জায়গা যারা দখল করে রেখেছে তাদেরকে সরে যাওয়ার জন্য বলা হয়েছে। এছাড়াও সড়কের জায়গায় যে সকল স্থাপনা রয়েছে সেগুলো উচ্ছেদের প্রক্রিয়াধীন রয়েছে। 

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর