| বঙ্গাব্দ
ad728
ad728

রেলের সরঞ্জাম ব্যবস্থাপনায় নতুন গতি আনতে দায়িত্বে আনোয়ারুল ইসলাম

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 15-03-2026 ইং
  • 6679 বার পঠিত
রেলের সরঞ্জাম ব্যবস্থাপনায় নতুন গতি আনতে দায়িত্বে আনোয়ারুল ইসলাম
ছবির ক্যাপশন: স্বচ্ছতা ও ডিজিটালাইজেশনের আভাস

মো নাজমুল ইসলাম :

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক (সিসিএস) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অভিজ্ঞ রেল কর্মকর্তা প্রকৌশলী মো. আনোয়ারুল ইসলাম। রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব আলতাফ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদে পদায়ন করা হয়।

এর আগে তিনি বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে সরঞ্জাম নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ২৪তম ব্যাচের রেলওয়ে ক্যাডারের একজন কর্মকর্তা।

রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, নতুন প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের যোগদানের ফলে দপ্তরের দাপ্তরিক কার্যক্রম, মালামাল ক্রয়, সরবরাহ ব্যবস্থাপনা এবং বগি মেরামতের মতো গুরুত্বপূর্ণ কাজে নতুন গতি আসবে। বিশেষ করে রেলের বিভিন্ন সরঞ্জাম সংগ্রহ, সংরক্ষণ ও সময়মতো সরবরাহ নিশ্চিত করতে এ দপ্তরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রকৌশলী আনোয়ারুল ইসলাম রেলওয়ের অঙ্গনে একজন দক্ষ প্রকিউরমেন্ট স্পেশালিস্ট হিসেবে সুপরিচিত। তিনি যুক্তরাজ্যের চার্টার্ড ইনস্টিটিউট অব প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই (CIPS) থেকে প্রফেশনাল ডিপ্লোমা ইন প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই এবং একই বিষয়ে মাস্টার্স ইন প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই ম্যানেজমেন্ট ডিগ্রি অর্জন করেছেন সরকারি বৃত্তির মাধ্যমে।

এর আগে পরিচালক (ইনভেন্টরি কন্ট্রোল) হিসেবে দায়িত্ব পালনকালে বাংলাদেশ রেলওয়ের সরঞ্জাম ব্যবস্থাপনায় আধুনিকায়নের উদ্যোগ নেন তিনি। তার নেতৃত্বে ইনভেন্টরি ম্যানেজমেন্ট অটোমেশন সফটওয়্যার বাস্তবায়নের মাধ্যমে সরঞ্জাম ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয়।

রেলের এই গুরুত্বপূর্ণ দপ্তরটি বিভিন্ন মালামাল সরবরাহ, মেরামত ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম তদারকির পাশাপাশি ঈদসহ বিভিন্ন বিশেষ দিবসে সময়মতো ট্রেন চলাচল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংশ্লিষ্টরা আশা করছেন, আনোয়ারুল ইসলামের অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বে এ দপ্তরের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।

চট্টগ্রামসহ পূর্বাঞ্চলের রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও তার যোগদানকে ঘিরে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে।

দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় প্রকৌশলী আনোয়ারুল ইসলাম বলেন, দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে নতুন দায়িত্ব পালনে স্বচ্ছতা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং দাপ্তরিক কার্যক্রমের গতি বাড়ানোর বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেব। বাংলাদেশ রেলওয়ের উন্নয়ন ও সেবার মান বৃদ্ধিতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর