চোট কাটিয়ে অবশেষে মাঠে ফিরছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের জর্ডান-হেয়ার স্টেডিয়াম-এ অনুষ্ঠিত হবে ম্যাচটি। বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার এটিই শেষ সুযোগ আলবিসেলেস্তেদের।
গত ২৪ মে ইন্টার মায়ামির হয়ে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করার পর মেসিকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে মেডিকেল পরীক্ষায় বড় কোনো চোট ধরা না পড়ায় তিনি আবারও মাঠে ফিরতে প্রস্তুত।
গত শনিবার হন্ডুরাসের বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচে মেসি বেঞ্চে থাকলেও তাকে মাঠে নামাননি কোচ লিওনেল স্কালোনি। আইসল্যান্ড ম্যাচে মেসি শুরু থেকেই খেলবেন কি না তা নিশ্চিত না করলেও স্কালোনি জানিয়েছেন, তিনি মাঠে নামবেন। তবে খেলার সময়সীমা নিয়ে ম্যাচের আগে সিদ্ধান্ত নেওয়া হবে।
২০২২ সালের কাতার বিশ্বকাপ ফাইনালের পর এই প্রথম কোনো ইউরোপীয় দলের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। এর আগে তারা বিশ্বকাপ বাছাইপর্ব, কোপা আমেরিকা এবং তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে বেশ কয়েকটি ম্যাচ খেলেছে।
আইসল্যান্ডের বিপক্ষে মেসির স্মৃতি অবশ্য খুব সুখকর নয়। ২০১৮ সালের ফিফা বিশ্বকাপ ২০১৮-এ আইসল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করেছিলেন তিনি। সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।
তবে এবার পরিস্থিতি ভিন্ন। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে আত্মবিশ্বাসী আর্জেন্টিনা আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপ অভিযান শুরু করবে। গ্রুপ ‘জে’-তে তাদের অন্য প্রতিপক্ষ জর্ডান ও অস্ট্রিয়া।
বিশ্বকাপের আগে আইসল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটিকে তাই স্কালোনির দলের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |