| বঙ্গাব্দ
ad728
ad728

৫৩-তে এসেও রূপের জাদুতে মুগ্ধ করছেন ঐশ্বরিয়া

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 01-11-2026 ইং
  • 2587 বার পঠিত
৫৩-তে এসেও রূপের জাদুতে মুগ্ধ করছেন ঐশ্বরিয়া
ছবির ক্যাপশন: জন্মদিনে ৫৩ বছরে পা রাখলেন বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন।

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের জন্মদিন আজ। রোববার (১ নভেম্বর) ৫৩ বছরে পা রাখলেন তিনি।


১৯৭৩ সালের ১ নভেম্বর ভারতের কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন ঐশ্বরিয়া। মডেলিংয়ের মাধ্যমে পেশাগত জীবন শুরু করেন তিনি। ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ডের মুকুট জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিচিতি পান।


এরপর ১৯৯৭ সালে তামিল সিনেমা ‘ইরুভার’ দিয়ে অভিনয়ে অভিষেক হয় তাঁর। একই বছর ‘অর পেয়ার হো গয়া’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন।


‘হাম দিল দে চুকে সনম’, ‘তাল’, ‘দেবদাস’, ‘ধুম টু’, ‘যোধা আকবর’ ও ‘পন্নিয়িন সেলভান’-এর মতো সিনেমায় অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছেন তিনি। ‘দেবদাস’ সিনেমায় পার্বতী এবং ‘ধুম টু’-তে সুনেহরি চরিত্র বিশেষভাবে আলোচিত। 



বলিউডের পাশাপাশি হলিউডের সিনেমাতেও অভিনয় করেছেন ঐশ্বরিয়া। ‘ব্রাইড অ্যান্ড প্রেজুডিস’, ‘দ্য মিস্ট্রেস অব স্পাইসেস’ ও ‘দ্য পিংক প্যান্থার টু’ তাঁর উল্লেখযোগ্য আন্তর্জাতিক কাজ।


অভিনয়ের পাশাপাশি কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় নিয়মিত উপস্থিতি এবং ফ্যাশন-সচেতন ব্যক্তিত্বের জন্যও বিশ্বজুড়ে পরিচিতি রয়েছে তাঁর। ২০০৯ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। 


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর