| বঙ্গাব্দ
ad728
ad728

সিএমপিতে পদোন্নতি পেলেন দুই পুলিশ পরিদর্শক, হলেন এএসপি

রিপোর্টারের নামঃ মোস্তফা জাহেদ
  • আপডেট টাইম : 08-11-2026 ইং
  • 436 বার পঠিত
সিএমপিতে পদোন্নতি পেলেন দুই পুলিশ পরিদর্শক, হলেন এএসপি
ছবির ক্যাপশন: সিএমপির দুই পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিচ্ছেন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই পুলিশ পরিদর্শক পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হয়েছেন। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন মোহাম্মদ ওবায়দুল হক ও মোহাম্মদ জাকের হোসাইন মাহমুদ।

রোববার (৮ নভেম্বর) সিএমপি সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী।

এ সময় সিএমপি কমিশনার পদোন্নতিপ্রাপ্ত দুই কর্মকর্তাকে অভিনন্দন জানান। পাশাপাশি নতুন পদমর্যাদায় অর্পিত দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠা, সততা, দক্ষতা এবং পেশাদারিত্বের সঙ্গে পালনের আহ্বান জানান তিনি। তাঁদের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও সমৃদ্ধিও কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দুই কর্মকর্তার এ পদোন্নতির মধ্য দিয়ে তাঁদের কর্মজীবনে নতুন দায়িত্ব ও নেতৃত্বের সুযোগ তৈরি হলো।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর