| বঙ্গাব্দ
ad728
ad728

যারা বাস,টেম্পু স্টেশন দখলে ব্যস্ত তারা কিভাবে বুঝবে পিআর নির্বাচন

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইম : 27-09-2025 ইং
  • 235189 বার পঠিত
যারা বাস,টেম্পু স্টেশন দখলে ব্যস্ত তারা কিভাবে বুঝবে পিআর নির্বাচন
ছবির ক্যাপশন: যারা বাস,টেম্পু স্টেশন দখলে ব্যস্ত তারা কিভাবে বুঝবে পিআর নির্বাচন

‎সীতাকুণ্ড প্রতিনিধি: যারা বাস স্টেশন, টেম্পু স্টেশন দখলে ও চাঁদাবাজি, দখলবাজি, ব্যস্ত তারা কিভাবে বুঝবে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন। এটা খুবই দুঃখজনক। যারা পিআর নির্বাচন বুঝেনা তাদেরকে পিআর সম্পর্কে পড়ালেখা করার জন্য অনুরোধ করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা অনুযায়ী শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদে আসর সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আয়োজনে জুলাই জাতীয় সনদের ভিত্তি ও ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, চট্রগ্রাম উওর জেলা জামায়তের সেক্রেটারি ও সাবেক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক জনাব আব্দুল জব্বার। পাঁচ দফা দাবিতে বিক্ষোভ ও সমাবেশকে কেন্দ্র করে বাদে আসর সীতাকুণ্ড পৌর সদরের দক্ষিণ বাইপাসে নেতাকর্মীরা জড়ো হতে থাকে পরে সেখান থেকে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী উপস্থিতিতে বিশাল মিছিল নিয়ে উত্তর বাইপাস প্রদক্ষিণ করে কলেজ রোডের মুখে পথসভায় নেতাকর্মীরা বক্তব্য দিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষ হয়।

‎ সীতাকুন্ড উপজেলা জামায়েতের আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মু.তাহেরে সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম -৪ সীতাকুণ্ড আসনের জামায়াতের মনোনীত প্রার্থী  ও উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্রগ্রাম উওর জেলা শ্রমিক কল্যাণের সাধারন সম্পাদক জসিম উদ্দিন আজাদ। 

‎আরো উপস্থিত ছিলেন, সীতাকুন্ড উপজেলা জামায়াতের নায়েবে আমীর রাশেদুজ্জামান মজুমদার, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মু.কুতুবউদ্দিন শিবলী। এসিস্ট্যান্ট সেক্রেটারি এড.আশরাফুর রহমান।

‎উপজেলা যুব বিভাগের সভাপতি শামসুল হুদা, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মিছবাহুল আলম  রাসেল, মিডিয়া বিভাগের সভাপতি আবুল হোসেন, পৌরসভার আমীর হাফেজ আলী আকবর, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফ উদ্দিন ও উপজেলার কর্মপরিষদ নেতৃবৃন্দ সহ ১০ টি ইউনিয়নের আমীর সেক্রেটারি সহ ৭ হাজারের ও বেশি জনশক্তি উপস্থিত হইয়েছে।

‎এ সময় বক্তারা বলেন, ফেব্রুয়ারিতে অবাধ,সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে নিশ্চিত করা, জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, নিষিদ্ধ ঘোষিত গণহত্যাকারী আওয়ামী লীগের ঝটিকা মিছিল,গুপ্ত হামলা,দেশে অস্থিতিশীলতা সৃষ্টি এবং দেশবিরোধী নানা ষড়যন্ত্রে বন্ধের আহব্বান জানান।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর