রবিবার (১১ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের কাজীর দেউরিতে সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন তামিম ইকবাল সমর্থক গোষ্ঠী।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, দায়িত্বশীল পদে থেকে এম নাজমুল ইসলামের এমন বক্তব্য শুধু একজন সফল ক্রিকেটারকে অপমান করেনি, বরং দেশের ক্রিকেট ও কোটি ক্রিকেটপ্রেমীর অনুভূতিতে আঘাত করেছে। জাতীয় দলের হয়ে দীর্ঘদিন ধরে তামিম ইকবালের অবদান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অনস্বীকার্য বলেও মন্তব্য করেন তারা।
বক্তারা আরও বলেন, তামিম ইকবাল দেশের ক্রিকেটের এক উজ্জ্বল নাম। তাকে নিয়ে দায়িত্বজ্ঞানহীন ও বিতর্কিত মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ কারণে অনতিবিলম্বে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং নৈতিক দায় স্বীকার করে পদত্যাগের দাবি জানান তারা।
মানববন্ধন থেকে ভবিষ্যতে কোনো ক্রিকেটারকে নিয়ে দায়িত্বশীল ব্যক্তিদের এমন মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন সমর্থকরা।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |