| বঙ্গাব্দ
ad728
ad728

সাগর-রুনি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন টিম সাঙ্গু, রানার্স আপ টিম মাতামুহুরী

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 11-01-2026 ইং
  • 7134 বার পঠিত
সাগর-রুনি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন টিম সাঙ্গু, রানার্স আপ টিম মাতামুহুরী
ছবির ক্যাপশন: পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টিম সাঙ্গু চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করছে, পাশে উপস্থিত টিম মাতামুহুরীর খেলোয়াড়রা।

চট্টগ্রামে সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি স্মরণে আয়োজিত সাগর-রুনি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সিজন সম্পন্ন হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন।

চসিক মেয়র বলেন, সাগর-রুনি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, সেই কারণেই তাদের নৃশংসভাবে হত্যা করা হয়। তাদের ত্যাগ যুগে যুগে স্মরণীয় থাকবে। তিনি সাংবাদিকদের খেলার মাধ্যমে স্বাস্থ্য ও ফিটনেস বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেন এবং খেলাধুলার ঐতিহ্য রক্ষার জন্য উৎসাহ দেন।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন-সিএমইউজে সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ, চট্টগ্রাম প্রেস ক্লাব সেক্রেটারি গোলাম মাওলা মুরাদ, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান শামসুদ্দিন ইলিয়াস, সিভয়েস সম্পাদক জুনায়েদ ইজদানী রবিন, জেসিআই চট্টগ্রাম সভাপতি জুনায়েদ আহমেদ রাহাত, সেক্রেটারি মঈন উদ্দিন নাহিদ ও অন্যান্য গণমাধ্যমকর্মীরা।

লীগ সিস্টেমে খেলা শেষে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী টিম সাঙ্গুকে চ্যাম্পিয়ন এবং চার পয়েন্ট ও গোল ব্যবধানে এগিয়ে থাকা টিম মাতামুহুরীকে রানার্স আপ ঘোষণা করেন ম্যাচ রেফারি আব্দুস শুক্কুর রানা ও নাছির উদ্দিন। খেলা পরিচালনা করেন ফিফা তালিকাভুক্ত রেফারি জিএম চৌধুরী নয়ন।

টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক ফারুক মুনির বলেন, সফলতার সব কৃতিত্ব চট্টগ্রামের গণমাধ্যমকর্মীদের। ভবিষ্যতে আরও বড় ও সুন্দর আয়োজনের পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুভ্রজিত বড়ুয়া, শাহরুখ শায়ের, রাকিব উদ্দিনসহ অন্যান্য গণমাধ্যমকর্মী।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর