| বঙ্গাব্দ
ad728
ad728

বাকলিয়ার উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা রাখার প্রতিশ্রুতি আবু সুফিয়ানের

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 31-01-2026 ইং
  • 857 বার পঠিত
বাকলিয়ার উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা রাখার প্রতিশ্রুতি আবু সুফিয়ানের
ছবির ক্যাপশন: ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে গণসংযোগ করছেন চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান।

চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান বলেছেন, দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এ অবস্থা থেকে দেশকে উদ্ধার এবং অর্থনৈতিকভাবে সচল করতে ধানের শীষকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই।

তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে মানুষ শুধু উন্নয়নের গল্পই শুনেছে, বাস্তব উন্নয়ন দেখেনি। বিএনপিই একমাত্র দল যারা দেশ পরিচালনার সময় জনগণের প্রকৃত উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রেখেছে এবং বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে। আগামীতেও ক্ষমতায় এলে জনগণের কষ্ট লাঘব ও সমস্যার সমাধানে বিএনপি বদ্ধপরিকর থাকবে।

২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের বৌবাজার, আফগান মসজিদ, ভরাপুকুর পাড়, দেওয়ানবাজার, মদিনা মসজিদ, শান্তিনগর, বগারবিল, মৌসুমি আবাসিক ও ডিসি রোড এলাকায় গণসংযোগকালে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় আবু সুফিয়ান ভোটারদের উদ্দেশে বলেন, “আমি আপনাদের ভাই, আপনাদেরই সন্তান। ধানের শীষে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন। নির্বাচিত হলে আপনাদের সঙ্গে নিয়ে বাকলিয়ার উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা রাখবো।”

তিনি আরও বলেন, বাকলিয়া একটি ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে জলাবদ্ধতা, ড্রেনেজ সমস্যা, সরু রাস্তাঘাট, বিশুদ্ধ পানির সংকট ও মাদকের মতো নানা সমস্যা রয়েছে। বিএনপি সরকার গঠন করলে এসব সমস্যার সমাধানে স্থানীয় অবকাঠামো উন্নয়ন, ড্রেনেজ সংস্কার, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, বেকারত্ব হ্রাস ও মাদক নির্মূলকে অগ্রাধিকার দেওয়া হবে।

গণসংযোগ শেষে তিনি ডিসি রোডের মিয়ার বাপের মসজিদে জুমার নামাজ আদায় করেন। এ সময় শত শত নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে গণসংযোগে অংশগ্রহণ করেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনসহ মহানগর ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর