| বঙ্গাব্দ
ad728
ad728

নোয়াজিশপুর ইউনিয়নে বিএনপির ডোর টু ডোর প্রচারণা

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 10-02-2026 ইং
  • 1477 বার পঠিত
নোয়াজিশপুর ইউনিয়নে বিএনপির ডোর টু ডোর প্রচারণা
ছবির ক্যাপশন: নোয়াজিশপুর ইউনিয়নে ধানের শীষের পক্ষে ডোর টু ডোর প্রচারণায় বিএনপি নেতাকর্মীরা।

নোয়াজিশপুর ইউনিয়নে বিএনপির প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর ধানের শীষের পক্ষে ডোর টু ডোর প্রচারণা চালানো হয়েছে। সোমবার ইউনিয়নের বিভিন্ন এলাকার ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এই প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়।

প্রচারণাকালে নেতাকর্মীরা ভোটারদের আগামী ১২ তারিখ নির্ভয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে মানুষের মনে জমে থাকা বঞ্চনা ও অধিকারহীনতার অবসান ঘটাতে ধানের শীষে ভোট দেওয়ার বিকল্প নেই।

এ সময় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন বিএনপি নেতারা। পাশাপাশি হিন্দু ধর্মালম্বীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পক্ষ থেকে সৌহার্দ্য ও সম্মান প্রকাশ করা হয়।

নোয়াজিশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম ফোরকান সিকদার বলেন,

“গত ১৭ বছর আমরা কীভাবে সময় পার করেছি, তা আপনারা জানেন। এই অবস্থা থেকে মুক্তি পেতে আমাদের পাশে থাকুন। আপনাদের সন্তান হিসেবে যেন জনগণের সেবা করতে পারি, সেই সুযোগ করে দিন। আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে জননেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে বিজয়ী করুন।”

ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. রুবেল তালুকদার বলেন,

“এই মার্কা, ওই মার্কার দিন শেষ। এখন ধানের শীষের বাংলাদেশ।”

যুবদল নোয়াজিশপুর ইউনিয়ন আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. সোহেল বলেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের সুযোগ-সুবিধা বাড়ানো হবে।

যুগ্ম আহ্বায়ক জুয়েল চৌধুরী বলেন,

“গত ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। এবার ভোট দিয়ে তার প্রমাণ দিতে হবে।”

প্রচারণায় আরও উপস্থিত ছিলেন নোয়াজিশপুর ইউনিয়ন যুবদলের সদস্য মো. শুককুর, জাহেদ, খোকন, রাহাত, ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজুল ফাহিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর