| বঙ্গাব্দ
ad728
ad728

শিল্পপতির বাসায় গুলিবর্ষণ: ‘বড় সাজ্জাদ’ চক্রের আরও এক সহযোগী গ্রেফতার

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইম : 28-03-2026 ইং
  • 106298 বার পঠিত
শিল্পপতির বাসায় গুলিবর্ষণ: ‘বড় সাজ্জাদ’ চক্রের আরও এক সহযোগী গ্রেফতার
ছবির ক্যাপশন: চট্টগ্রামে শিল্পপতির বাসা লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের আরও এক সহযোগীকে গ্রেফতার

চট্টগ্রামে শিল্পপতির বাসা লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের আরও এক সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাব-৭। শুক্রবার (২৭ মার্চ) ভোরে হাটহাজারী উপজেলার মাদার্শা ইউনিয়ন এলাকা থেকে বড় সাজ্জাদের সহযোগীকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত ব্যক্তির নাম সৈয়দ মোঃ মুজিবুল হক (৫৫)। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পূর্বপাড়া এলাকার বাসিন্দা।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ বড় সাজ্জাদের আরও তিন সহযোগীকে গ্রেফতার করেছিল পুলিশ। র‌্যাব জানায়, শুক্রবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে শিল্পপতির বাসা লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় দায়ের করা মামলার আসামি মুজিবুল হককে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের চাঁদাবাজির বিষয়ে নানা তথ্য পাওয়া গেছে। তাকে চাঁদাবাজির মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে দুই দফায় চকবাজার থানার চন্দনপুরা এলাকায় অবস্থিত স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাসা লক্ষ্য করে ভারি অস্ত্র দিয়ে গুলি চালায় সন্ত্রাসীরা। প্রথম দফায় ২ জানুয়ারি বাসাটি লক্ষ্য করে গুলি বর্ষণ করা হয়। এরপর ২৮ ফেব্রুয়ারি ভারি অস্ত্র দিয়ে মুহুর্মুহু গুলি করা হয়। ওই সময় বাসাটিতে পুলিশের পাঁচ সদস্য পাহারায় ছিলেন। পরে এ ঘটনায় চকবাজার থানায় মামলা দায়ের করা হলে জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া শেষে অভিযুক্তকে চকবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।



ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর