| বঙ্গাব্দ
ad728
ad728

চট্টগ্রামে চালকদের প্রশিক্ষণ: সড়ক দুর্ঘটনা রোধ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে উদ্যোগ

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 29-03-2026 ইং
  • 31731 বার পঠিত
চট্টগ্রামে চালকদের প্রশিক্ষণ: সড়ক দুর্ঘটনা রোধ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে উদ্যোগ
ছবির ক্যাপশন: সড়ক দুর্ঘটনা কমানো এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে পেশাদার গাড়িচালকদের জন্য সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনা কমানো এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে পেশাদার গাড়িচালকদের জন্য সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ মার্চ) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), চট্টগ্রাম এর উদ্যোগে পেশাদার চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময় বাধ্যতামূলক রিফ্রেশার্স প্রশিক্ষণ আয়োজন করা হয়।


বিআরটিএ সূত্র জানায়, “সড়ক দুর্ঘটনা রোধকল্পে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প (৩য় সংশোধিত)”–এর আওতায় নিয়মিত এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতি সপ্তাহের রোববার ও বৃহস্পতিবার লাইসেন্স নবায়নের সময় চালকদের এ প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ সদর কার্যালয়ের পরিচালক (প্রশিক্ষণ) মোছাম্মাৎ মমতাজ বেগম, বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জি.) মো. মাসুদ আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি রইস উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

কর্মশালায় শব্দদূষণের ক্ষতিকর প্রভাব, নিরাপদ সড়কের গুরুত্ব, সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার, ট্রাফিক আইন ও সিগন্যাল, সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী অপরাধ ও শাস্তি, যানবাহনের যান্ত্রিক জ্ঞান, চালকদের স্বাস্থ্যবিধি, নৈতিকতা ও যাত্রীসেবার মান উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া অংশগ্রহণকারী চালকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট ও ব্রোশিয়ার বিতরণ করা হয়।

বিআরটিএ জানায়, প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রত্যেক চালককে ৩০০ টাকা সম্মানী এবং দুপুরের খাবার প্রদান করা হয়েছে। এদিনের প্রশিক্ষণে মোট ২৪৯ জন পেশাদার গাড়িচালক অংশগ্রহণ করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর