| বঙ্গাব্দ
ad728
ad728

সরকার নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রির আহ্বান

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 08-04-2026 ইং
  • 16420 বার পঠিত
সরকার নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রির আহ্বান
ছবির ক্যাপশন: সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির আহ্বান জানিয়েছে এলপিজি অপারেটর্স এসোসিয়েশন অব বাংলাদেশ।

দেশে এলপিজি সিলিন্ডার বিক্রিতে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রির আহ্বান জানিয়েছে এলপিজি অপারেটর্স এসোসিয়েশন অব বাংলাদেশ 

বুধবার ৮ এপ্রিল এলপিজি অপারেটর্স এসোসিয়েশন অব বাংলাদেশ সংগঠনটি জানায়, বাণিজ্য মন্ত্রণালয়ের ৭ এপ্রিল এক পত্রে উল্লেখ করা হয়েছে যে, দেশের বিভিন্ন এলাকায় গ্রাহক পর্যায়ে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে। তবে এলপিজি বোতলজাতকারী প্রতিষ্ঠানগুলো সরকার নির্ধারিত মূল্যেই সিলিন্ডার সরবরাহ করছে।

এদিকে, এ ধরনের অনিয়ম বন্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা প্রশাসকদের মাঠ পর্যায়ে অভিযান পরিচালনা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

এলপিজি অপারেটর্স এসোসিয়েশন অব বাংলাদেশ প্রেসিডেন্ট মোহাম্মদ আমিরুল হক বলেন, এলপিজি ব্যবসার সঙ্গে জড়িত সকল পরিবেশক ও খুচরা বিক্রেতাদের সরকার নির্ধারিত মূল্যে সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে হবে। অন্যথায় জনদুর্ভোগ আরও বাড়বে।

তিনি আরও বলেন, বাজারে শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে নিয়ম মেনে চলার বিকল্প নেই।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর