বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন আজ রোববার (৭ জুন) অনুষ্ঠিত হচ্ছে। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোট গণনা শেষে সন্ধ্যায় পরিচালক পদে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। একই দিনে নতুন সভাপতি ও সহ-সভাপতিও নির্বাচিত হবেন।
এবারের নির্বাচনে মোট ২৫টি পরিচালক পদের মধ্যে ৮ জন ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে আরও দুইজন পরিচালক যুক্ত হবেন। ফলে ভোটের মাধ্যমে নির্ধারিত হবে ১৫টি পরিচালক পদ।
নির্বাচনে মোট ভোটার রয়েছেন ১৮৪ জন। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, ক্লাব এবং অন্যান্য ক্যাটাগরির প্রতিনিধিরা ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনের কেন্দ্রীয় চরিত্র হিসেবে রয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। তবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা সীমিত থাকায় ফলাফল অনেকটাই অনুমানযোগ্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, নির্বাচিত ২৫ পরিচালক পরবর্তীতে ভোটের মাধ্যমে সভাপতি ও দুই সহ-সভাপতি নির্বাচন করবেন। ফলে আজকের নির্বাচনের মধ্য দিয়েই দেশের ক্রিকেটের নতুন নেতৃত্ব নির্ধারিত হবে।
নির্বাচন কমিশনের দায়িত্বে রয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছে কমিশন।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |