| বঙ্গাব্দ
ad728
ad728

বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় সহায়তা নিয়ে পার্টনারশিপ সভা

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ২৪
  • আপডেট টাইম : 08-06-2026 ইং
  • 369 বার পঠিত
বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় সহায়তা নিয়ে পার্টনারশিপ সভা
ছবির ক্যাপশন: বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় সহায়তা বিষয়ে মতবিনিময় সভা।

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা নিশ্চিতকরণে প্রাইভেট ও কর্পোরেট সেক্টর, দাতা সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান এবং সমাজের বিভিন্ন পেশাজীবীদের অংশগ্রহণে একটি পার্টনারশিপ স্কোপিং সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে মালালা ফান্ড-এর অর্থায়নে এবং এফ্যারর্টস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট (ইরা) বাস্তবায়িত “এডুকেশন চ্যাম্পিয়ন নেটওয়ার্ক-৭” প্রকল্পের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মো. মাহফুজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইরার মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার মো. ফজলুল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. সোনিমা কর্মাচরিয়া এবং শীতল সাকিয়া।

সভায় মেয়েদের মাধ্যমিক শিক্ষার পথে বিদ্যমান সামাজিক ও অর্থনৈতিক প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষাজীবন থেকে ঝরে পড়া রোধ, আর্থিক সহায়তা বৃদ্ধি এবং সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণের বিষয়ে মতবিনিময় করা হয়।

অংশগ্রহণকারীরা অঙ্গীকার ব্যক্ত করেন, অর্থাভাবে কোনো মেয়ের শিক্ষাজীবন যেন বন্ধ না হয়, সে লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে আর্থিক ও সামাজিক সহায়তা প্রদান করবেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. মাহফুজুর রহমান বলেন, উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় থেকে মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রীদের তালিকা প্রস্তুত করে উপজেলা পরিষদে জমা দেওয়ার উদ্যোগ নেওয়া প্রয়োজন। তিনি শিক্ষক, পেশাজীবী, সমাজসেবক ও বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সভা বাস্তবায়নে সহযোগিতা করেন ইরার মাঠ সহায়ক ফারজানা জান্নাত ও নিলুফা ইয়াছমিন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর