সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. মিজানুর রহমান (৫৫) ইন্তেকাল করেছেন। শুক্রবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য লিভার ক্যান্সারে ভুগছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি লিভার ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলেন। প্রথমে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাওলানা মিজানুর রহমান সীতাকুণ্ড পৌরসভার পেশকারপাড়া এলাকার মৃত আপলাতুন ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন উপজেলার পন্থিছিলা ইসলামীয়া দাখিল বিজ্ঞান মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত থেকে উপজেলা পর্যায়ে সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং গুণগ্রাহী রেখে গেছেন।
চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী বলেন, শিক্ষকতার পাশাপাশি মাওলানা মিজানুর রহমান দীর্ঘদিন সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তিনি একজন নিবেদিতপ্রাণ সংগঠক ছিলেন এবং সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |