| বঙ্গাব্দ
ad728
ad728

হৃদরোগ চিকিৎসায় নতুন প্রযুক্তি, চট্টগ্রামে প্রথম পার্কভিউ হাসপাতালে

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 08-11-2026 ইং
  • 1448 বার পঠিত
হৃদরোগ চিকিৎসায় নতুন প্রযুক্তি, চট্টগ্রামে প্রথম পার্কভিউ হাসপাতালে
ছবির ক্যাপশন: পার্কভিউ হাসপাতালে অত্যাধুনিক AVVIGO™+ HD IVUS ও FFR প্রযুক্তির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক ডা. এ.টি.এম. রেজাউল করিম।

হৃদরোগ চিকিৎসায় আধুনিক প্রযুক্তির সংযোজন ঘটেছে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে। হাসপাতালটির ক্যাথল্যাবে বিশ্বখ্যাত মেডিকেল প্রযুক্তি প্রতিষ্ঠান Boston Scientific-এর অত্যাধুনিক AVVIGO™+ HD IVUS (Intravascular Ultrasound) ও FFR (Fractional Flow Reserve) প্রযুক্তির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

৭ নভেম্বর ২০২৬ তারিখে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে নতুন এ প্রযুক্তির উদ্বোধন করেন পার্কভিউ হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ.টি.এম. রেজাউল করিম।

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে প্রথম এবং বাংলাদেশে দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে পার্কভিউ হাসপাতালে এ প্রযুক্তি সংযোজন করা হয়েছে।

নতুন এ প্রযুক্তির মাধ্যমে করোনারি ধমনির ভেতরের অবস্থা আরও বিস্তারিতভাবে পর্যবেক্ষণ এবং রক্তপ্রবাহের কার্যকরী মূল্যায়ন করা সম্ভব হবে। ফলে জটিল করোনারি এনজিওপ্লাস্টির ক্ষেত্রে চিকিৎসকদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে IVUS ও FFR প্রযুক্তি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্কভিউ হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আ.ই.ন.ম. জাহাঙ্গীর সেলিম, সহকারী অধ্যাপক ডা. ইকবাল মাহমুদ এবং কনসালট্যান্ট ডা. মো. শওকত হোসেনসহ হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তারা।

নতুন এ প্রযুক্তি সংযোজনের মাধ্যমে চট্টগ্রামে উন্নত হৃদরোগ চিকিৎসা ও জটিল করোনারি চিকিৎসাসেবার সক্ষমতা আরও সম্প্রসারিত হবে বলে আশা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর