চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কর্মসূচি। আন্তর্জাতিক সেবা সংস্থা লায়ন্স ইন্টারন্যাশনাল-এর জেলা ৩১৫ বি-৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন-এর আয়োজনে, প্রাক্তন জেলা গভর্নর লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ, পিএমজেএফ-এর উদ্যোগে এবং রাজনীতিবিদ ও সমাজসেবক মো: রবিউল হক-এর সার্বিক সহযোগিতায় এ সেবা কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন মামুনুর রশীদ মামুন এবং সঞ্চালনায় ছিলেন লায়ন আবু তাহের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন অপু পিএমজেএফ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ, কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোর্শেদ, এবং কেবিনেট ট্রেজারার লায়ন গাজী মোহাম্মদ শহীদুল্লাহ।
এই কর্মসূচিতে লায়ন চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ টিম প্রায় ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। এর মধ্যে ৭৫ জন রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। তাদের ১৭ই নভেম্বর লায়ন চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশন করানো হবে।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, “চোখের আলো ফিরিয়ে দেওয়ার যে মানবিক উদ্যোগ লায়ন্স ক্লাব নিয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে ধনাঢ্য ব্যক্তিদেরও এগিয়ে আসা উচিত।” বক্তারা বন্ধন লায়ন্স ক্লাবের এ সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লায়ন তারেক কামাল, লায়ন মোহাম্মদ আলাউদ্দিন, সোনাইছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুদ্দিন মো: জাহাঙ্গীর, নাজিমুদ্দৌলা, লায়ন মো: পারভেজ, কোরবান আলী শাহেদ, মইনউদ্দিন মিন্টু, লিও জেলা সহ-সভাপতি সিফাতুল ইসলাম সামি, ট্রেজারার হোসেন মোহাম্মদ ইমরান নিক্সন, জয়েন্ট সেক্রেটারি মুনতাসির আলম, ইফতেখার আহমেদ জুয়েল, এডভোকেট জিয়া, সানি প্রমুখ।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |