আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের আলোচনা শুরুর আগে দলটির বিরুদ্ধে ওঠা অপরাধের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত বিভিন্ন অপকর্মের বিচার নিশ্চিত না করেই তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটিকে রাজনীতিতে পুনর্বাসিত করেছিলেন।
হাসনাত আবদুল্লাহর মতে, এবার আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কোনো আলোচনা শুরুর আগে দলটির বিরুদ্ধে উত্থাপিত অপরাধের বিচার নিশ্চিত করা প্রয়োজন।
তিনি আরও বলেন, দল হিসেবে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করতে হবে। বিচার শেষে কারা অপরাধী এবং কারা অপরাধী নন, তা আদালত ও বিচারব্যবস্থা নির্ধারণ করবে।
বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক প্রাসঙ্গিকতা নিয়ে সিদ্ধান্ত আসা উচিত বলে মন্তব্য করেন তিনি।
| ফজর | ৪:৩৮ - ৫:৫৩ ভোর |
|---|---|
| যোহর | ১১:৩৮- ২:৫২ দুপুর |
| আছর | ২:৫৩ - ৫:১৮ বিকাল |
| মাগরিব | ৫:১৯-৬:৩৪ সন্ধ্যা |
| এশা | ৬:৩৫-৪:৩৭ রাত |
| জুম্মা | ১১:৩৮-২:৫২ দুপুর |